অভাবী ঘরের শিক্ষিত বেকারদের চাকরি নিয়ে ভাবেন শরিফুল ইসলাম সুজন। এজন্য তিনি চাকরি পদপ্রার্থীদের আবেদন ফি, চাকরির পরীক্ষায় অংশ নেওয়ার জন্য গাড়ি ভাড়াসহ আনুষঙ্গিক খরচ বাবদ ১ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বিনাসুদে ঋণ দেন।
তিন বছর ধরে তার গড়া সুজন ফাউন্ডেশনের মাধ্যমে তিনি শতাধিক শিক্ষিত বেকারকে এই ঋণ দিয়েছেন; যাদের বেশিরভাগই বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। এ ছাড়া ‘জব চ্যালেঞ্জ কোর্স’ চালুর মাধ্যমে চাকরিপ্রত্যাশীদের দক্ষ করে গড়ে তুলছেন, যেখানে চাকরি পাওয়ার পর কোর্স ফি পরি...