দেশের প্রধান সমস্যাগুলোর দিকে তাকালে দুর্নীতিকে সবার ওপরে রাখতে হয়। দুর্নীতি শুধু রাষ্ট্রের অর্থসম্পদ লুটপাট করে না; এটি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে, বাধাগ্রস্ত করে ন্যায়বিচারকে, মানুষের অধিকার কেড়ে নেয় এবং উন্নয়নের সম্ভাবনাকে ধ্বংস করে। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে দুর্নীতি এমন এক প্রাতিষ্ঠানিক ও সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, যার প্রভাব রাষ্ট্রের প্রায় প্রতিটি স্তরে বিস্তৃত। অতীতে দুর্নীতিতে শীর্ষের দিকে থাকার তকমা দেশের জন্য সুখকর নয়; সেটি যে গা থেকে মুছে যায়নি, সে কথা আবার সামনে এলো জ...