নিজেকে
আরও পরিণত করতে ও জাতীয়
দলকে ভালো কিছু দেওয়ার
লক্ষ্যে বাংলাদেশ ফুটবল লিগ ছেড়ে বাইরের
কোনো উন্নত লিগে খেলতে চান
ফর্টিস এফসির ফরোয়ার্ড সুকি ইতোফুসা। জাপানে
জন্ম ও বেড়ে ওঠা
এই ফুটবলারের হয়ে তার এজেন্ট
বর্তমানে বিকল্প খুঁজছে। ফর্টিস ছাড়ার প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সুকি। ক্লাবটির সভাপতি শাহীন আহমেদও সুকির সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তার পাশে থাকার
অঙ্গীকার করেছেন।
জাতীয়
দলে ফেরার বিষয়ে আশাবাদী সুকি বললেন, ‘হ্যাঁ,
এটা আমার দেশ।’ সাফের
ফাইনালে খেলতে না পারার আক্ষেপ
নিয়ে ত...