বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়াতে
বন্ধ থাকা সীমান্ত হাট আবার চালু, স্থলবন্দরগুলো পূর্ণ সক্ষমতায় কার্যকর চেয়েছে ঢাকা।
পাশাপাশি স্থলপথে সুতা আমদানির ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ নিয়ে আলোচনা
হয়েছে। একই সঙ্গে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা বাড়াতে যৌথ টাস্কফোর্স গঠন,
ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এবং যৌথ বিনিয়োগের সুযোগ তৈরি করা হবে। গতকাল সোমবার সচিবালয়ে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর
বৈঠকে এসব বিষয়ে আ...