নেত্রকোনার বারহাট্টায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই সাইকুল মিয়ার (৪০) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের মেয়ে ও স্ত্রী।গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সাইকুলের মৃত্যু হয়।গত রবিবার বিকালে উপজেলার চন্দ্রপুর লম্বাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত সাইকুল একই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, বাড়ির সীমানা নিয়ে ঢাকায় বসবাসকারী বড় ভাই সাইদুল মিয়ার (৪৫) সঙ্গে সাইকুলের বিরোধ ছিল। এর জের...