কোরিয়ান ড্রামার পর এখন বিশ্বজুড়ে এবং উপমহাদেশে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসছে চাইনিজ ড্রামা বা সি-ড্রামা। মন ছুঁয়ে যাওয়া রোমান্স, রাজকীয় যুদ্ধ, দুর্দান্ত মার্শাল আর্ট আর চোখধাঁধানো সেটআপ, সব মিলিয়ে সি-ড্রামার থ্রিল একদম আলাদা। আপনি যদি অ্যামাজন প্রাইম ভিডিও ব্যবহার করেন, তবে সাবস্ক্রিপশনের পূর্ণ উসুল করতে আজই আপনার ওয়াচলিস্টে যুক্ত করে নিতে পারেন সেরা এই ৫টি চাইনিজ ড্রামা।জয় অব লাইফএকবিংশ শতাব্দীর আধুনিক স্মৃতি নিয়ে এক তরুণ হুট করেই জন্ম নেয় প্রাচীন এক রাজত্বে। মার্শাল আর্টের অসাধারণ পারদর্শিতা...