শিশু আদিলের বয়স তখন মাত্র তিন মাস। হঠাৎ করেই শুরু
হলো কাশি। কোনোভাবেই তা থামছিল না। সঙ্গে দেখা দেয় অস্বাভাবিক ধরনের তেলতেলে পায়খানা।
বাবা-মা ভেবেছিলেন সাধারণ ঠান্ডাজনিত সমস্যা, কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। কিন্তু
দেখা গেল, দিন যাওয়ার সঙ্গে সঙ্গে আদিলের শরীর খারাপ হতে শুরু করল। এরপর শুরু হলো চিকিৎসক
দেখানোর পালা। দেশের নামকরা সব হাসপাতাল ঘুরে একে একে ১৬ জন চিকিৎসককে দেখিয়েছেন আদিলের
বাবা-মা। কিন্তু কেউই বুঝতে পারেননি রোগটি আসলে কী! তিন বছর ধরে চলেছে শিশুটিকে নিয়ে
এক অন্ধকার যাত্রা।
আদি...