অদৃশ্য বিপদের একটি নাম— সিসাদূষণ। বর্তমানে এটি নিয়ে উদ্বেগ বাড়ছেই। সম্প্রতি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ বা আইসিডিডিআর,বির এক গবেষণায় ৫০০ শিশুর মধ্যে ৯৮ শতাংশের রক্তে সিসার মাত্রা নিরাপদসীমার চেয়ে প্রায় দ্বিগুণ পাওয়া গেছে। ২০২২-২৪ সালের মধ্যে ঢাকায় দুই থেকে পাঁচ বছরের শিশুদের নিয়ে এই গবেষণা চালানো হয়। দেশে সাড়ে তিন কোটির বেশি শিশুর রক্তে সিসার উপস্থিতি রয়েছে বলে জানাচ্ছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ— এ তথ্য ২০২৪ সালের। সংস্থাটির মতে, শিশুদের রক্তে সিসার কোনো মাত্রাকেই নিরাপ...