সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাখি তাড়াতে আনসার সদস্যের ছোড়া গুলিতে রুবেল আহমদ নামে এক পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিমানবন্দরের রানওয়ে এলাকায় এ ঘটনা ঘটে।আহত রুবেলকে তাৎক্ষণিক উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।বিমানবন্দর সূত্র জানায়, সকালে গাড়ি নিয়ে রানওয়েতে টহল দেওয়ার সময় আনসার সদস্য মোজাম্মেল পাখি তাড়াতে তার কাছে থাকা শটগান থেকে গুলি ছোড়েন। এ সময় গুলিটি লক্ষ্যভ...