বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশই হৃদরোগ, স্ট্রোক, ক্যানসারসহ বিভিন্ন অসংক্রামক রোগে (এনসিডি) হয়ে থাকে। এসব রোগের অন্যতম প্রধান ঝুঁকিপূর্ণ কারণ তামাক ও নিকোটিন পণ্য। ফলে শক্তিশালী আইন প্রণয়ন ও এর কঠোর বাস্তবায়ন ছাড়া অসংক্রামক রোগে অকাল মৃত্যু এক-তৃতীয়াংশ কমিয়ে আনার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন কঠিন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) ও অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা) আয়োজিত ‘তামাক নিয়ন্ত্রণ, এনসিডি ও এসডিজি: বাং...