ঘর ছিল, ছিল আদালতের নির্দেশও। কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুই বাঁচাতে পারল না ফিলিস্তিনি দারাঘমেহ পরিবারের মাথার ছাদ। পশ্চিম তীরের আল-হিলওয়া এলাকায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর উচ্ছেদের ক্ষত বুকে নিয়েই খোলা আকাশের নিচে ত্রিপল টানিয়ে দিন কাটছে আদেল দারাঘমেহ, তার স্ত্রী খেইরিয়েহ ও তাদের পরিবারের সদস্যদের। বাইরে তাপমাত্রা ছুঁয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস।
জানা যায়, গত ২৮ জুলাই ইসরায়েলি সেনা, বসতি স্থাপনকারী এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তারা বুলডোজার নিয়ে আদেলদের বাড়িতে হাজির হন। সেসময় আদেল ওষুধ আনতে বাই...