লক্ষ্মীপুরের রায়পুরে আলোচিত মা ও তিন মেয়ের নৃশংস হত্যাকাণ্ডে পরিবারহারা জুনাইদ ইসলাম সিফাতের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। তার পুনর্বাসন ও ভবিষ্যৎ জীবনযাত্রায় সহায়তার জন্য প্রশাসনের পক্ষ থেকে ১ লাখ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়েছে।আজ সোমবার সকালে রায়পুর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান অনুদানের চেক তুলে দেন সিফাতের হাতে।এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, উপজেলা বিএনপির সভাপতি...