Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কৃষক গড়েছেন ব্যতিক্রমী কলেজ
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজনীতি

গুয়াংজু ডেমোক্রেসি ফোরাম

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন এনসিপি নেতা সিফাত

agamir somoy
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৪:৪৯
দক্ষিণ কোরিয়া যাচ্ছেন এনসিপি নেতা সিফাত

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত। দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিতব্য ‘গুয়াংজু ডেমোক্রেসি ফোরাম ২০২৬’-এ স্পিকার হিসেবে অংশ নেবেন তিনি।

মঙ্গলবার (১২ মে) বিষয়টি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে। সম্মেলনে অংশ নিতে আগামীকাল ১৩ মে ঢাকা ছাড়ার কথা রয়েছে সিফাতের। সম্মেলনটি আয়োজন করছে মে ১৮ ফাউন্ডেশন।

এবারের সম্মেলনে নেপাল, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, মেক্সিকো ও বাংলাদেশ থেকে মোট ছয়জন তরুণ অ্যাক্টিভিস্ট ও লিডার বক্তব্য দেবেন।

ফোরামে সালেহ উদ্দিন সিফাতের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে— ‘তরুণদের লড়াই থেকে অভ্যুত্থান : একটি প্রজন্মগত জাগরণ’। আলোচনায় তিনি তুলে ধরবেন কীভাবে বাংলাদেশের তরুণরা প্রচলিত রাজনৈতিক বিন্যাসের বাইরে গিয়ে একটি স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান তৈরি করেছে এবং সেই অবস্থান থেকে অভ্যুত্থান ও গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো নির্মাণে সংগঠিত হয়েছে।

এ ছাড়া বিচার, প্রাতিষ্ঠানিক সংস্কার, মানবাধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের সংগ্রামের পাশাপাশি দক্ষিণ এশীয় অঞ্চলে রাষ্ট্রিক ও আঞ্চলিক ভিশন নিয়েও কথা বলবেন তিনি।

দক্ষিণ কোরিয়া সফরকালে সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায়ও অংশ নেবেন সিফাত। এরই মধ্যে ভিন্ন একটি আমন্ত্রণে কোরিয়ায় পৌঁছেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। সিউলে অনুষ্ঠিতব্য ডায়াস্পোরা অ্যালায়েন্সের মতবিনিময় সভায় তারা উভয়েই অংশ নেবেন বলে জানা গেছে।

মে ১৮ ফাউন্ডেশন ১৯৮০ সালে দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা ভিক্টিম ও ভেটেরানদের একটি সংগঠন।

এনসিপিসিফাতগুয়াংজু ডেমোক্রেসি ফোরাম
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise