গত কয়েক বছর ধরে দেশের শেয়ারবাজারে ভালো ও সম্ভাবনাময়
নতুন কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আসার হার প্রায় শূন্যের কোঠায়। ভালো
শেয়ারের অভাবে বাজারে সাধারণ বিনিয়োগকারীরা অধিকাংশ সময় দুর্বল, বন্ধ বা অস্তিত্বহীন
কোম্পানির শেয়ার কিনে ধারাবাহিকভাবে মূলধন হারিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শেয়ারবাজারে
যখন মানসম্পন্ন ও ভালো লভ্যাংশ দেওয়ার মতো কোম্পানির তীব্র সংকট, ঠিক তখনই প্রায়
২৭ হাজার কোটি টাকার ব্যাংক ঋণের বোঝা এবং তারল্য সংকটে ধুঁকতে থাকা সিটি গ্রুপকে শেয়ারবাজারে আনার তোড়জোড় শুরু হ...