বাংলাদেশ ফুটবল লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের দাপট থামছেই না। মাঠে নামলেই জয়, সঙ্গে গোলের বন্যা। এবার ঢাকা ওয়ান্ডারার্সকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে সাদা-কালো জার্সিধারীরা। মুন্সীগঞ্জের শহিদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে পুরো ম্যাচেই আধিপত্য ছিল তাদের।চার ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মোহামেডান। শীর্ষে থাকা পুলিশ এফসির সঙ্গে ব্যবধান মাত্র এক পয়েন্টের। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট পাওয়া পুলিশ আজ পিডব্লুডিকে ১-০ গোলে হারিয়ে...