শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ তৈরি এবং বাস্তবভিত্তিক সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে চট্টগ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘সিজিএস বিজনেস সামিট ২০২৬’। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে এই সামিটের উদ্বোধন করা হয়। এতে সারা দেশের ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নিচ্ছেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোহাম্মদ আমিরুল হক। বক্তব্যে তিনি বলেছেন, ‘দেশের বৃহত্তর অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে...