বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে ‘মন খুলে কথা বলি, আত্মহত্যা প্রতিরোধ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে র্যালি ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সিএসডব্লিউএবি) আয়োজিত এ কর্মসূচিতে ছাত্র, শিক্ষক, চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞ, ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের (আইএসডব্লিউআর) ক্ল...