আজারবাইজানের রাজধানী বাকুতে সিআইসিএ’র সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের বক্তব্য বর্জন করল বাংলাদেশের প্রতিনিধিদল। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অব্যাহত আগ্রাসন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রতিবাদ জানাতেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যান তারা।আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইজ্যাক হারজোগের বক্তব্য শুরুর সঙ্গে সঙ্গেই সম্মেলন কক্ষ ত্যাগ করেন বাংলাদেশ প্রতিনিধিদলের সদস...