সামাজিক নিরাপত্তার নামে দেশে এক ধরনের শুভঙ্করের ফাঁকি দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন দেশের অর্থনীতিবিদ ও বিশিষ্ট নাগরিকেরা। আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে এ কথা বলেছেন বক্তারা।বক্তারা বলেছেন, এই খাতে বড় অঙ্কের বরাদ্দ দেখানো হলেও তার বড় অংশই চলে যাচ্ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশনে। আর সাধারণ মানুষকে যে ৫০০ বা ১০০০ টাকা করে ভাতা দেওয়া হচ্ছে, তা বর্তমান উচ্চ মূল্যস্ফীতিই খেয়ে ফেলছে।ফলে শুধু সংখ্যার অঙ্কে নাগরিকদের সঙ্গে এক ধরনের প্রতারণা করা হচ্...