নাটোরের সিংড়ায় প্রায় ২০ বছর ধরে চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে ইটের প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিবেশী আয়াত আলীর বিরুদ্ধে। এতে চলাচলের একমাত্র পথটি বন্ধ হওয়ায় সাত পরিবারের সদস্যরা পড়েছেন চরম দুর্ভোগে। ঘটনাটি ঘটে উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কালীগঞ্জ বাজারে।
ভুক্তভোগীদের অভিযোগ, ২০ বছর ধরে ওই পথ দিয়ে চলাচল করে আসছিলেন তারা। সম্প্রতি ওই পথের ওপর ইটের প্রাচীর নির্মাণ করে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে সাবেক সেনাসদস্য মাহবুবুর রহমান, কালীগঞ্জ বনমালী উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোফাজ্জল...