চ্যাম্পিয়নস লিগে গালাতাসারাইয়ের বিপক্ষে অ্যাস্টন ভিলার ম্যাচের আগে অদ্ভুত এক ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ইস্তাম্বুলে। স্টেডিয়াম থেকে প্রায় ১০ মাইল দূরের একটি জঙ্গলে খাঁচা থেকে পালানো সিংহের মতো দেখতে একটি প্রাণী ঘুরে বেড়াতে দেখা গেছে। এরপর সেটিকে খুঁজে বের করতে অভিযান শুরু করেছে তুরস্কের কর্তৃপক্ষ।রোববার স্থানীয় সময় রাত ৯টার দিকে জেকেরিয়াকয় এলাকার একটি পুলিশ স্টেশনের কাছের সিসিটিভি ক্যামেরায় প্রাণীটির উপস্থিতি ধরা পড়ে। সোমবার প্রায় ৭০ জন পুলিশ সদস্য, উদ্ধারকর্মী ও বন্যপ্রাণী বিশেষজ্ঞকে নিয়ে তল্লাশি শ...