শেয়ারবাজারে তালিকাভুক্ত সায়হাম টেক্সটাইলের শেয়ারদর তিন মাসে ১২২ শতাংশ বেড়েছে। অথচ কোম্পানির মুনাফা কম এবং মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) বেড়ে দাঁড়িয়েছে ৬৪-এ। এর মধ্যে শেয়ারদর বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বাজারসংশ্লিষ্টরা।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত ৭ জুলাই সায়হাম টেক্সটাইলের শেয়ারদর ছিল ১৯ টাকা ৫০ পয়সা। গতকাল মঙ্গলবার লেন...