কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আলাদা অভিযানে অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় এ অভিযান চালানো হয়। অর্থদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন, মোহাম্মদ শফিকুল ইসলাম খোকন ও রফিকুল ইসলাম।
আরও পড়ুন
ভ্রাম্যমাণ আদালতে শেষ হলো ৩ জনের ‘নেশার গল্প’...