রংপুরের কাউনিয়ায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।আজ বুধবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাহউদ্দিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদ হাসান, বিআরডিবি কর্মকর্তা আফসানা জাহান কাকলী, আইসিটি কর্মকর্তা মৃত্যুঞ্জয় সেন, মহ...