সরকারি চাকরিজীবীদের কর্মজীবনের গুরুত্বপূর্ণ দলিল সার্ভিস বই। চাকরিতে যোগদান থেকে অবসর পর্যন্ত যাবতীয় তথ্য সংরক্ষিত থাকে এতে। অথচ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ২৪ জন শিক্ষকের এমন গুরুত্বপূর্ণ নথির কোনো সন্ধান মিলছে না। প্রায় দুই মাস ধরে খোঁজ করেও বইগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় বিপাকে পড়ার আশঙ্কায় রয়েছেন সংশ্লিষ্ট শিক্ষকরা। ভুক্তভোগী শিক্ষকদের ভাষ্য, বিভিন্ন দাপ্তরিক প্রয়োজনে সার্ভিস বইয়ের দরকার হলেও শিক্ষা অফিসে গিয়ে তা পাওয়া যাচ্ছে না। বিষয়টি জানাজানি হওয়ার পর উপজেলা শ...