ক্যালেন্ডারের পাতায় ডিসেম্বর ছুঁই ছুঁই। বিজয়ের এ মাসটিকে ঘিরে দেশের রাজনীতিতে বইছে নতুন উত্তাপের হাওয়া। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইঙ্গিত দিয়েছেন ডিসেম্বরে দেশে ফেরার। তার এই সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেখা দিয়েছে সংঘাত ও অস্থিরতার শঙ্কা। গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনেও ডিসেম্বর জুড়ে পাল্টাপাল্টি কর্মসূচি, অবরোধ ও সহিংসতার সম্ভাবনার তথ্য তুলে ধরা হয়েছে। এরই মধ্যে গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় বিচ্ছিন্নভাবে নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ...