সারি গান মূলত একধরনের কর্মসংগীত, সার বেঁধে সম্মিলিতভাবে
গাওয়া হয় বলে একে সারি গান বলে। ছাদ পেটানোর সময়, নৌকাবাইচ প্রতিযোগিতায়, ক্ষেতে কাজ
করার সময় বা ধান ভানার ক্ষেত্রে সারি গান গাওয়া হয়। সারি গান অনেক সময় আমাদের জীবনবোধের
কথা মনে করিয়ে দেয়। ইতিহাস, ধর্মকথার আশ্রয়ে রচিত হয় স্বভাব-কবিদের রচনায়। এ ধরনের
একটি সারি গান নড়াইল সদর উপজেলা থেকে সংগৃহীত, বিপিন সরকারের লেখা গানটি এমন—
রাবণের শক্তিশেলে লক্ষ্মণ পৈলো
গাও তোলো রে ও ভাই লক্ষ্মণ
রাম কেন্দে মলো।।
ওই ওরে— পিতৃসত্য পালন
করতে-আমি এলাম...