আকভানের কারণে সৃষ্ট লঘুচাপে টানা বৃষ্টিপাতে বগুড়ায় প্রায় ১ হাজার ৫৪১ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে শুধু ধানের জমি আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৫ হেক্টর। সবে ঘরে তুলবে এমন সময় এই বৃষ্টিতে ফসল ডোবায় কৃষকদের মধ্যে হাহাকার দেখা দিয়েছে।বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় ২ লাখ ১ হাজার ৯০৬ হেক্টর জমিতে রোপা আমন, সবজি, মরিচ, কলা, আলু, সরিষা, ভুট্টা ও অন্যান্য জাতীয় ফসলের আবাদ হয়।বৃষ্টিপাতের প্রভাবে ১ হাজার ৫৪১ হেক্টর জমির ফসল। এর মধ্যে ১১৪৫ হেক্টর জমির ধান আক্রান্ত হ...