স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘পুলিশের ক্ষমতার প্রয়োগ হতে হবে আইনসম্মত, আচরণ হতে হবে মানবিক, আর তদন্তে থাকতে হবে নিরপেক্ষতা। পেশিশক্তি, পক্ষপাত ও দুর্ব্যবহারের পরিবর্তে পেশাদারিত্ব ও দক্ষতার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। নিরপরাধ মানুষের অধিকার সুরক্ষার পাশাপাশি অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’ আজ বৃহস্পতিবার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ‘২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই)-২০২৬’ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথ...