পৃথিবীতে যুগে
যুগে এমন কিছু মানুষ আসেন, যাদের জীবনকাল সীমিত হলেও তাদের সৃষ্টিকর্মের আয়ু হয় অনন্ত। তারা
চলে যান, কিন্তু
তাদের রেখে যাওয়া শব্দ, চিন্তা ও স্বপ্ন প্রজন্মের পর প্রজন্মকে আলো দেখায়। কাজী
নজরুল ইসলাম তেমনই এক বিরল প্রতিভা। বাংলা সাহিত্যে তিনি পরিচিত বিদ্রোহ,
সাম্য ও মানবতার কবি হিসেবে। একই সঙ্গে তিনি বাঙালি মুসলমানের
আত্মপরিচয় ও আত্মমর্যাদা জাগিয়ে তোলা এক শক্তিমান কণ্ঠ হিসেবেও সমান সমাদৃত।
তার রচনায় ব্যাপকভাবে চিত্রিত হয়েছে ইসলানের নানা অনুষঙ্গ।
নজরুলের
ইসলামচিন্তার সবচেয়ে শক্তিশালী ভ...