চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিনির্ভর ও দক্ষ সামুদ্রিক পেশাজীবী হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানালেন মেরিটাইম খাতের সঙ্গে জড়িত প্রতিনিধিরা।তারা বলেছেন, ভবিষ্যতে মেরিটাইম খাতে ডিজিটালাইজেশন, সাইবারসিকিউরিটি, স্মার্ট পোর্ট, আধুনিক লজিস্টিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির ব্যবহার বাড়বে। এ প্রেক্ষাপটে পেশাজীবীদের প্রযুক্তির প্রভাবের ওপর দক্ষতা উন্নয়নের বিকল্প নেই।চট্টগ্রামে ‘দ্য নটিক্যাল ইনস্টিটিউট’ আয়োজিত দুটি প্রযুক্তিগত সেমিনারে বক্তারা এসব কথা বলেছেন।সমুদ্র পেশায়...