কক্সবাজারের মহেশখালী উপকূলে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালে জাহাজ থেকে জাহাজে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থানান্তরের ৩০০তম কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। সামিট এলএনজি টার্মিনাল কোম্পানি (প্রাইভেট) লিমিটেড জানিয়েছে, আন্তর্জাতিক মানের নিরাপত্তা ও পরিচালনগত উৎকর্ষ বজায় রেখে এ মাইলফলক অর্জন করেছে প্রতিষ্ঠানটি।সামিট এলএনজি টার্মিনাল কোম্পানি (এসএলএনজি) জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে তাদের টার্মিনাল থেকে দেশের মোট গ্যাস চাহিদার প্রায় ১৮ শতাংশ সরবরাহ করা হয়েছে। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চি...