দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বিরোধপূর্ণ ‘ডোকডো’ দ্বীপকে ঘিরে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। জাপানে ‘তাকেশিমা’ নামে পরিচিত দ্বীপটির কাছে সামুদ্রিক এলাকায় দক্ষিণ কোরিয়ার অনুমোদনহীন সামুদ্রিক জরিপকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে এই উত্তেজনা দেখা দিয়েছে।
জাপান সরকারের দাবি, টোকিওর পূর্বানুমতি ছাড়াই দক্ষিণ কোরিয়া জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) সীমানার মধ্যে সামুদ্রিক জরিপ চালিয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার কাছে আনুষ্ঠানিক প্রতিবা...