রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে তার বাড়িতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়ির গেটে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।প্রত্যক্ষদর্শীরা জানালেন, বেলা ১১টার দিকে মোটরসাইকেলে করে পাঁচ থেকে ছয়জনের একটি দল বাড়িটির সামনে আসে। এরপর তারা বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করে। একপর্যায়ে বাড়ির গেটে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলতে দেখে...