মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি নিয়ে বিরোধ ও পানি নিষ্কাশনের নালা নির্মাণকে কেন্দ্র করে সাবানা নামে এক নারী হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।মামলার বিবরণ অনুযায়ী, ২০১৬ সালে শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নের লইয়ারকুল গ্রামে পানি নিষ্কাশনের নালা নির্মাণ নিয়ে বিরোধের জেরে সাবানাকে মারধর করা হয়। পরে হাসপাতালে নেওয়ার প...