পটুয়াখালীর
কলাপাড়ার কুয়াকাটা পৌরসভার একটি বসতবাড়িতে ঢুকে পড়ে প্রায় চার ফুট লম্বা একটি
বিষধর পদ্ম গোখরা। সেটিকে জীবিত উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে গঙ্গামতির সংরক্ষিত
বনাঞ্চলে।
মঙ্গলবার বিকেলে
কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরিমল চন্দ্রের বাড়িতে সাপটি দেখা
গেলে পরিবারের সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে বাংলাদেশ প্রাণী কল্যাণ
সমিতির ব্যানারে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, কুয়াকাটা এবং পটুয়াখালী প্রাণীপ্রেমী দলের
সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিচালনা করেন উদ্ধার অভিযান। প্রয়োজনী...