যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে বাড়ির দাম এখন আকাশচুম্বী। মূলত ওপেনএআই ও অ্যানথ্রোপিকের মতো শীর্ষ প্রতিষ্ঠানের কর্মীদের প্রচুর আয়ের কারণে তৈরি হয়েছে এই পরিস্থিতি। ফ্রান্সিসকোর পরিস্থিতি এখন এমন, আবাসন খাতের বিক্রেতারা নগদ অর্থ ছাড়াই বাড়ি বিক্রি করতে রাজি হচ্ছেন। তারা টাকার বদলে এই এআই প্রতিষ্ঠানগুলোর শেয়ার নিচ্ছেন।সান ফ্রান্সিসকোর অভিজাত ডাবোস ট্রায়াঙ্গেল এলাকা। সেখানকার এডওয়ার্ডিয়ান আমলের একটি তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট সম্প্রতি প্রায় ৩০ লাখ ডলারে বাজারে ওঠে। চোখ কপালে তোলার মতো দাম হলেও...