ক্যারিয়ারের কঠিন সময় ও আর্থিক সংকট নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা সানি দেওল। একের পর এক সিনেমা বক্স অফিসে ব্যর্থ হওয়ায় ঋণে জর্জরিত হয়েছিলেন তিনি। তবে ‘গাদার ২’-এর অভাবনীয় সাফল্যে ঘুরে দাঁড়ান ৬৮ বছর বয়সী এই তারকা। এক সাক্ষাৎকারে সানি জানান, একসময় ৫৫ কোটি ৯৯ লাখ রুপি বকেয়া ও সুদের চাপে পড়েছিলেন। ‘ঘায়েল রিটার্নস’ (২০১৬) সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট ঋণের কারণে মুম্বাইয়ের জুহুতে তার সম্পত্তি ‘সানি ভিলা’ নিলামে তোলার উদ্যোগ নিয়েছিল ব্যাংক। পরে বকেয়া পরিশোধের ব্যবস্থা নেওয়ায় নোটিস প্রত্যাহার করা হয়। ২০২৩ সা...