ইয়েমেনের হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। বৃহস্পতিবার রাজধানী রিয়াদ ও সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এ সময় রাজধানীতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, রিয়াদ লক্ষ্য করে ছোড়া হুতিদের ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলা করেছে জোটের বাহিনী। প্রাথমিক মূল্যায়নে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে কিছু স্থাপনার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে...