প্রিয়ডিআইজি মহোদয়, চট্টগ্রাম রেঞ্জ
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিশোর গ্যাং দমনে গতকাল আপনার ঐতিহাসিক ও যুগান্তকারী বাণীটি শোনার পর থেকে আমার রাতের ঘুম উবে গেছে। আপনি বলেছেন, সন্ধ্যার পর স্কুল-কলেজের শিক্ষার্থীদের বাইরে পাওয়া গেলে গ্রেপ্তার করা হবে। আহা! অপরাধ দমনের কত সহজ উপায়! অপরাধী খোঁজার দরকার নেই, জাস্ট সন্ধ্যার পর রাস্তায় যার বয়স কম আর পকেটে কলম আছে, তাকেই ধরে ভেতরে পুরে দাও।
এতদিন আমরা বোকার মতো ভাবতাম— কিশোর গ্যাং রুখতে হলে কর্মসংস্থান বাড়ানো, মাঠের ব্যবস্থা করা, পাড়ায় পাড়ায়...