মায়ের আইফোনটি সঙ্গে নিয়ে শুক্রবার বিকালে বাসা থেকে বের হয়েছিল ১৩ বছরের অপ্রতিম। এরপর আর কোনো খোঁজ নেই। মায়ের হয়তো ভাবনাতেই ছিল না এটাই হবে সন্তানের সঙ্গে শেষ দেখা। বিকাল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা পেরিয়ে রাত। কিন্তু ঘরে ফিরল না ছেলে। ফোন বেজে উঠবে, ওপাশ থেকে অপ্রতিমের কণ্ঠ শোনা যাবে— এমন অপেক্ষায় গড়াতে থাকে সময়। কোথায় গেল, কার সঙ্গে আছে, কখন ফিরবে— অজানা শঙ্কা ভর করে মা-বাবার বুকে। শেষ পর্যন্ত সদর দক্ষিণ মডেল থানায় করা হয় জিডি। কিন্তু দীর্ঘ অপেক্ষার পর অপ্রতিমের খোঁজ মিলল লালমাই পাহাড়ের সানন্দা জঙ্গ...