প্রিয়
পরিচালক, বাজার নিয়ন্ত্রণ অধিদপ্তর
আমি আপনার বাজারের এক নিয়মিত এবং বর্তমানে চরম বিভ্রান্ত ক্রেতা। সম্প্রতি চোখ কপালে ওঠার মতো খবরে জানতে পারলাম, দেশের কোনো কোনো বাজারে চারটি লাউ বিক্রি হচ্ছে মাত্র ১ টাকায় এবং এক কেজি পেঁপের দাম নেমে এসেছে ৩ টাকায়! মনে হচ্ছে, দেশের সমস্ত মূল্যস্ফীতি আর সিন্ডিকেটকে একহাত দেখে নেওয়ার জন্য লাউ আর পেঁপে জোট বেঁধে বাজারে এক ঐতিহাসিক গণঅভ্যুত্থান ঘটিয়ে ফেলেছে!
আপনি হয়তো ভাবছেন, যেখানে এক কাপ চায়ের দাম ১০ টাকা, একটা কাঁচা মরিচের দাম ২ টাকা, সেখানে মাত্র ২৫ পয়সায়...