দেড় বছর আগে বালেন্দ্র শাহ কি ভেবেছিলেন,
নেপালের প্রধানমন্ত্রী হবেন তিনি? সেই প্রায় অসম্ভবকে সম্ভব করে দিয়েছে জেন জি প্রজন্মের
এক অভ্যুত্থান। তা তাকে নিয়ে গেছে ক্ষমতার কেন্দ্রে; আর সেই হাওয়ায় তাকে ভাসিয়ে
নিয়ে গেল জাতিসংঘের মঞ্চে ।
গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ
অধিবেশনে সর্বকনিষ্ঠ সরকারপ্রধান হিসেবে ৩৬ বছর বয়সী বালেন্দ্র শাহ যে ভাষণ
দিয়েছেন, তার প্রশংসা ঝরছে সবার কণ্ঠে। তার সেই ভাষণের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্টকে
লেখা সিয়াটল চিফের চিঠির সমরূপতা খুঁজে ফিরছেন অনেকে। যে চিঠিতে রেড ইন্ডিয়ানদে...