জাপানের সাদো খনি স্মরণ অনুষ্ঠানে টানা তৃতীয় বছরের মতো অংশ নেবে না দক্ষিণ কোরিয়া। জাপানের নিগাতা প্রিফেকচারের সাদো এলাকায় শনিবার ওই স্মরণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সমঝোতা না হওয়ায় সিউল এই সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরীয় শ্রমিকদের জোরপূর্বক কাজে নিয়োজিত করার বিষয়টি অনুষ্ঠানে কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে মতবিরোধ রয়েছে।দ্য কোরিয়া টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব...