চট্টগ্রামের বোয়ালখালী, পটিয়া, কর্ণফুলী ও আনোয়ারা
উপজেলার আবাসিক এলাকার মানুষের জন্য পানি সরবরাহ নিশ্চিত করতে ১০ বছর আগে চট্টগ্রাম
ওয়াসা হাতে নিয়েছিল ভান্ডালজুরি প্রকল্প, যা বাস্তবায়নে ব্যয় ২ হাজার কোটি টাকা। এর
মধ্যে ১ হাজার ২২৪ কোটি টাকা এসেছে বিদেশি ঋণ থেকে। এক বছর আগে শেষ হয়েছে প্রকল্পের
কাজ। কিন্তু প্রকল্প এলাকা গভীর নলকূেপর পানির ওপর নির্ভরশীল। গ্রাহকরা আগ্রহী নন ওয়াসার
এই সংযোগে। ফলে বিপুল বিনিয়োগের এই প্রকল্প এখন পড়ে রয়েছে অকার্যকর হয়ে।
প্রকল্প চালু রাখতে প্রতিদিন পানি উৎপাদন করা...