সিলেটের কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল সোমবার কোম্পানীগঞ্জ থানায় মামলাটি করেন কালের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগের সিলেট বিভাগীয় ইনচার্জ কবির আহমদ। গত শুক্রবার সন্ধ্যায় ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে।মামলায় তিনজনের নাম উল্লেখ করে আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানায় মামলাটি নথিভুক্ত হয়েছে। মামলার এজাহার থেকে জানা গেছে, শুক্রবার ভোলাগঞ্জে সংবাদ সংগ্রহ শেষে সন্ধ্যা সাড়ে...