শুধু প্রেম নয়, রয়েছে সাংসারিক জটিলতা, বিশেষ করে মা-ছেলের সম্পর্কের টানাপড়েন ঘিরে দর্শকের মধ্যে আগ্রহ তৈরি করেছে 'আপন পর' নামের একটি নাটক। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তার সঙ্গে রয়েছেন সাদনিমা বিনতে নোমান। দীর্ঘদিন পর এই নাটকের মধ্যে পর্দায় ফিরেছেন বিজরী বরকতুল্লাহ, যথারীতি দর্শক তাকে সাদরে গ্রহণ করেছেন।মায়ের মমতা, ভালোবাসা, সমাদর পাওয়ার জন্য কেউ কতদূর যেতে পারে? এ ক্ষেত্রে কতখানি ত্যাগ স্বীকার করতে পারে কোনো সন্তান? এমন কিছু জিজ্ঞাসা ফুটে উঠেছে 'আপন পর'-এ। এর কেন্দ্রীয় চরিত্রে...