ডাক্তারের কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার ১২ দিনের মাথায়ও বাড়ি ফিরে আসেনি সাতক্ষীরার তালা উপজেলার পাঁচপাড়া কারিগরপাড়ার সাথী পারভীন (৩০) নামে এক গৃহবধূ। এ ঘটনায় তার স্বামী আব্দুল আলিম পাটকেলঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।স্থানীয়দের ভাষ্য, গত ১০ অক্টোবর দুপুরে চিকিৎসক দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন সাথী পারভীন।রাতে বাড়ি ফিরে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার স্বামী। আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি। তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে পরিবার...