কিয়ামতের দিন হবে মানুষের জীবনের সবচেয়ে কঠিন ও ভীতিকর দিন। সেদিন পৃথিবীর
পরিচিত কোনো আশ্রয় থাকবে না, থাকবে না সম্পদ, ক্ষমতা, পরিচয় কিংবা প্রভাবের
নিরাপত্তা। সূর্য মানুষের খুব কাছে চলে আসবে এবং মানুষ নিজ নিজ আমল অনুযায়ী কঠিন
পরিস্থিতির মুখোমুখি হবে। সেই ভয়াবহ দিনে মানুষ একটি নিরাপদ আশ্রয়ের জন্য ব্যাকুল
হয়ে উঠবে। আর সেই দিন যাদের জন্য আল্লাহর বিশেষ রহমতের দরজা খুলে যাবে, তারা হবে পরম সৌভাগ্যবান।
মহানবী (সা.) এমন সাত শ্রেণির মানুষের কথা জানিয়েছেন, যাদের আল্লাহ তাআলা তাঁর
আরশের ছায়ায় আশ্রয় দেবেন। বিস...