ক্রিস্তিয়ানো রোনালদোকে বিদায় জানাতে ব্যতিক্রমী আয়োজন করছে পর্তুগাল ফুটবল দল। আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া এই কিংবদন্তিকে সম্মান জানাতে আসন্ন উয়েফা নেশনস লিগের ম্যাচে থাকছে বিশেষ কিছু উদ্যোগ। রবিবার ব্রাগার এস্তাদিও মিউনিসিপাল ডি ব্রাগায় ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে পুরো দল নামবে ৭ নম্বর জার্সি পরে। পর্তুগিজ ফুটবলে রোনালদোর অবদানের স্বীকৃতি হিসেবেই এই আয়োজন।পর্তুগিজ সংবাদমাধ্যম আ বোলার খবর অনুযায়ী, পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) সভাপতি পেদ্রো প্রোয়েনসা, কোচ জর্জ জেসুস...